সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ। বক্তব্যে তিনি বলেন, ‘সাংস্কৃতিক অধিকার প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এখানে শারীরিক বা মানসিক সীমারেখা থাকা উচিত নয়।বরং সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের মাধ্যম হওয়া উচিত তার মূল্যবোধের ভিত্তি।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। মুখ্য আলোচক ছিলেন সরকারি সংগীত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলেয়া পারভীন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুর রহমান।