দীর্ঘদিন ধরেই অনুদান ও অন্যান্য সহায়তার মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার বিভিন্ন উদ্যোগে পাশে দাঁড়াচ্ছেন মেসি।এই সহায়তা তিনি ‘মেসি ফাউন্ডেশনের’ মাধ্যমে করে আসছেন। ফাউন্ডেশনটি এর আগে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণ কর্মসূচিতে সাহায্য করেছে।