নির্মাতাদের দাবি, আগের চলচ্চিত্রগুলোর তুলনায় এবার আরও পরিণত, দায়িত্বশীল এবং আত্মনির্ভরশীল পিটার পার্কারকে দেখতে পাবেন দর্শকরা। ফলে চরিত্রের মানসিক বিকাশ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।শুধু গল্প নয়, প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা পুরোপুরি ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগে নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়।
ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউয়ে সিনেমা উপভোগ করতে পারবেন, যা প্রচলিত সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত ও রোমাঞ্চকর করে তুলবে।
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে, যেখানে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।