ভিডিওতে রাখা হয়েছে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর মেসির ফুঁপিয়ে কান্নার দৃশ্যও। বয়স, যন্ত্রণা আর হারানোর ভয়, সব মিলিয়ে সেই মুহূর্তে দেখা যায় এক অন্য মেসিকে। মহাতারকা নন, শুধু নিজের দেশের হয়ে সবটা উজাড় করে দেওয়া এক আবেগপ্রবণ ফুটবলার।আর শেষে ২০২৬। বিশ্বকাপের মঞ্চে আবার মেসি। স্বপ্ন, লড়াই, আনন্দ, তারপর ফাইনালে স্পেনের কাছে হার।
মাত্র দুই মিনিট। অথচ সেখানে যেন কয়েক দশকের এক মহাকাব্য।একটা বল, একটা ছেলে, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নকে ছুঁতে ছুঁতে কখন যে ছেলেটি নিজেই ফুটবলের ইতিহাস হয়ে উঠেছেন, সেই গল্পটাই বলে যায় ভিডিওটি।