রুকন উদ্দিন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি।
এক প্রেস রিলিজ পাঠের মাধ্যমে তিনি জানান, চলতি মাসের গত ২ সেপ্টেম্বর আনুমানিক দুপুর দেড়টার দিকে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের দুর্গা টেলিকমের সামনে হামলা ও নিজের মোবাইল ছিনতাইয়ের শিকার হন তিনি। ঘটনার তারিখ ও সময়ে যুবদল নেতা শান্তি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ছিনতাইকারী আবিদ আহমেদ খান (নাদিম) নামের এক যুবক হঠাৎ তার ওপর হামলা করে এবং তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় স্থানীয় দোকানদার ও সাধারণ জনগণ ঘটনাটি দেখতে পেয়ে ওই যুবককে ধাওয়া করেন। পরে তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম. এ মতিনের বাসায় আশ্রয় নেন। পরে, স্থানীয় লোকজন সেখানে গিয়ে আবিদ আহমেদ খান (নাদিম)-কে আটক করে একটি শোরুমে বসিয়ে তার পরিবারের সদস্যদের খবর দেন।
যুবদল নেতা শান্তি আরও জানান, ছিনতাইকারী পরিবারের পক্ষ থেকে তার চাচাতো মামা সুমন মিয়াকে খবর দেওয়া হলে তিনি সেখানে উপস্থিত হন। এ সময় সুমন মিয়া সাত দিনের মধ্যে বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে আবিদ আহমেদ খান (নাদিম)-কে স্থানীয় লোকজনের কাছ থেকে নিজের জিম্মায় নিয়ে যান। তবে, পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মো. সাইফুল ইসলাম খান।
তিনি দাবি করেন, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনেরও আয়োজন করে ওই ছিনতাইকারী।
এ বিষয়ে যুবদল নেতা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বান জানান একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে এবং তিনি তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলে