সম্প্রতি জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর এই ছবির মাধ্যমেই আবার জুটি হিসেবে পর্দায় ফিরতে পারেন রানি ও অভিষেক।শুধু তা-ই নয়, এই ছবির মাধ্যমে ২০ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। এর আগে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল, যেখানে অভিষেক বচ্চনও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। আগে গুঞ্জন উঠেছিল যে ছবিতে সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি, তবে নতুন খবরে তাদের পুরনো রসায়ন নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।