ইসলাম মানুষের জীবনকে সহজতার ধর্ম। চিকিৎসার প্রয়োজনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো শরিয়তে নিষিদ্ধ নয়; বরং জীবন ও স্বাস্থ্য রক্ষার স্বার্থে তা অনেক ক্ষেত্রে প্রয়োজনীয়। তাই TVS বা অনুরূপ চিকিৎসাজনিত পরীক্ষার কারণে অযথা গোসলকে ফরজ মনে করা ঠিক নয়। শরিয়তের নির্ধারিত কারণ উপস্থিত হলেই শুধু গোসল ফরজ হবে। তাই আমাদের উচিত এ ধরনের বিষয়ে অনুমান বা লোকমুখে প্রচলিত কথার ওপর নির্ভর না করে অভিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।
তথ্যসূত্র : আদ-দুররুল মুখতার মাআ রাদ্দুল মুহতার, ১/১৬৬–১৬৭; ১/২৯৫–২৯৯, ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ১/২৭৮, ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৪, আল-মুহিতুল বুরহানি, ১/২২৯, হিদায়াহ, ১/৩১।