অননুমোদিত এসব প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে কার্ড সংক্রান্ত তথ্য প্রদানসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরকরণ থেকে সব গ্রাহককে বিরত থাকার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের সতর্কবার্তায় বলেছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকসমূহের সর্বোচ্চ অগ্রাধিকার।কোনো অবস্থাতেই ওটিপি (OTP) কিংবা কার্ডের কোনো তথ্য শেয়ার করবেন না এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে অবিলম্বে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।