‘তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার কাছে আলাদা’, স্ত্রীর জন্মদিনে তৌসিফ
Syed Asaduzzaman
/ ৮
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
অভিনয়ের ব্যস্ততার মাঝেও ব্যক্তিজীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। এবার স্ত্রীর জন্মদিনে ভালোবাসায় ভরা এক আবেগঘন বার্তায় মুগ্ধ করলেন অভিনেতা।
বৃহস্পতিবার ছিল তৌসিফের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারার জন্মদিন। বিশেষ এই দিনে স্ত্রীর সঙ্গে তোলা ৯ বছর আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে প্রিয় মানুষটির প্রতি নিজের অনুভূতির কথাও তুলে ধরেন এই অভিনেতা।
তৌসিফ লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার মানুষ।এতগুলো বছর পার হয়ে গেল, তবুও তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার কাছে আলাদা। জীবনের সবকিছু তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই—ভালো, খারাপ, হাসি, ঝগড়া। শুধু এভাবেই পাশে থেকো।’
অভিনেতার এমন ভালোবাসাময় পোস্টে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা।মন্তব্যের ঘরে অনেকেই এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্যজীবনের প্রশংসাও করেছেন।
তৌসিফ মাহবুব ও জান্নাতুল ফেরদৌস জারার বিয়ে হয় ২০১৮ সালে। বিয়ের আগে থেকেই একে অপরের পরিচিত ছিলেন তারা, এরপর সম্পর্কে জড়ান। জারা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বিবিএ পড়েছেন।
২০১০ সালে অভিনয়জীবন শুরু করেন তৌসিফ মাহবুব। তবে ২০১৩ সালের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি।
এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্রিপ’, ‘রুমমেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’ ও ‘নাইন অ্যান্ড আ হাফ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তৌসিফ। ছোটপর্দার পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি।