সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে প্রতিটি মানুষের একটি প্রত্যাশা রয়েছে।
অনেক মানুষ মনে করেন, যেকোনো সমস্যায় সমাজকল্যাণের কাছে গেলে তার সমাধান পাওয়া যাবে। অথচ এসব সমস্যার সবকিছু সমাধান করা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থারও এসব বিষয় দেখার দায়িত্ব রয়েছে।রবিবার (৪ অক্টোবর) সকালে সচিবালয়ের দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনা বিভাগীয় এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষের চাওয়ার যেমন শেষ নেই, তেমনি বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিদেরও কিভাবে আরো ভালো করা যায় এবং অবহেলিত মানুষের আরো কিভাবে সেবা করা যায়, সে চেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে। ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। সামনে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি, তার প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি উপজেলা পর্যায় এবং ইউনিয়ন ও মাঠপর্যায়ে যাবে।এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুপারভিশন খুবই প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং হঠাৎ ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্কিত ঘটনার বিষয়ে কিভাবে দ্রুত সাড়া দেওয়া যায়, সে ব্যাপারে সবাইকে আরো সচেতন ও উদ্যোগী হতে হবে। মানুষ যত বেশি আধুনিক ও উন্নত হচ্ছে, সমাজেও তত ধরনের বিভিন্ন সমস্যা ও বৈষম্য তৈরি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সমাজকল্যাণের কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বাভাবিক জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যও কাজ করার সুযোগ রয়েছে।
মন্ত্রী আরো বলেন, জনবল বৃদ্ধি, যন্ত্রপাতি বাড়ানো এবং পদোন্নতির বিষয়ে কাজ চলছে।এর মধ্যে কিছু বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, তবে আরো অনেক কিছু দৃশ্যমান হতে হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..