রবিবার (৪ অক্টোবর) এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের এ কথা বলেন।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৩০ জুন হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডের রায় দেন। রায়ে ইনুকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।
এর মধ্যে তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অভিযোগে দোষী সাব্যস্ত করে বাকি পাঁচ অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।গত ২০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার কথা জানায় চিফ প্রসিকিউটর কার্যালয় ও ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ। আইনজীবী শুভ কালের কণ্ঠকে বলেন, ‘পাঁচ শ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় আমরা হাতে পেয়েছি। রায়টি পর্যালোচনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।