গত মাসে সরকারে রদবদলের পর এ পদক্ষেপটি অনেকটাই প্রত্যাশিত ছিল।
স্টেফানিশিনার বরখাস্তের ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন রাশিয়ার হামলা মোকাবেলায় আরো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে যুক্তরাষ্ট্রের কাছে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইউক্রেন। ফেসবুকে প্রকাশিত এক পোস্টে স্টেফানিশিনা জানান, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার পদত্যাগপত্রও প্রকাশ করেন।