ক্যান্সার : ফুসফুস, স্তন বা রক্তের ক্যান্সার ঝুঁকি বাড়ায়।
ওষুধ ও সাপ্লিমেন্ট: অতিরিক্ত ভিটামিন ডি বা ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ এবং কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।
শারীরিক নিষ্ক্রিয়তা : দীর্ঘ সময় শুয়ে-বসে থাকলে হাড় থেকে ক্যালসিয়াম রক্তে মিশে যেতে পারে।পানিশূন্যতা : শরীরে পানির পরিমাণ কমে গেলে ক্যালসিয়ামের ঘনত্ব বেড়ে যায়।
কিডনি: ঘন ঘন প্রস্রাব এবং প্রচণ্ড তৃষ্ণা পাওয়া।
পাকস্থলী : পেটে ব্যথা, বমি ভাব ও কোষ্ঠকাঠিন্য।
হাড় ও পেশি : হাড় ও পেশিতে ব্যথা এবং দুর্বলতা অনুভব করা।
সম্ভাব্য জটিলতা
১। অস্টিওপোরোসিস : হাড় পাতলা ও ভঙ্গুর হয়ে যাওয়া।
২।কিডনিতে পাথর : প্রস্রাবে অতিরিক্ত ক্যালসিয়াম জমে পাথর তৈরি হওয়া।
বিশেষজ্ঞের পরামর্শ : হাইপারক্যালসেমিয়া প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ না করাই শ্রেয়। ক্লান্তি বা হাড়ের ব্যথার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করা জরুরি।