রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি গুরুতর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে বলে নতুন এক চিকিৎসাবিষয়ক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। প্লাস্টিক দূষণের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই এই গবেষণার ফলাফল সামনে এলো।
তার মতে, গবেষণার ফলাফল মাইক্রোপ্লাস্টিক ও হৃদ্রোগের মধ্যে সম্ভাব্য একটি সম্পর্কের ইঙ্গিত দেয়। তবে এটি মাইক্রোপ্লাস্টিক সরাসরি হৃদ্রোগ বা হার্ট অ্যাটাকের কারণ—এমন কোনো চূড়ান্ত প্রমাণ দেয় না।
বিশেষজ্ঞরা জানান, বর্তমানে পরিবেশের প্রায় সর্বত্রই মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়েছে। ফলে এসব কণার সংস্পর্শ পুরোপুরি এড়িয়ে চলা মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং গুরুতর হার্ট অ্যাটাকের মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেলেও, এটি সরাসরি কারণ-ফলাফলের সম্পর্ক প্রমাণ করে না।
তাদের মতে, মাইক্রোপ্লাস্টিক মানবদেহের হৃদ্যন্ত্রে কী ধরনের প্রভাব ফেলে এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে সরাসরি ভূমিকা রাখে কি না, তা জানতে আরও বৃহৎ পরিসরে গবেষণা প্রয়োজন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পরিচালিত বিভিন্ন গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, মস্তিষ্কের টিস্যুসহ শরীরের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন এই গবেষণা মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলমান গবেষণার তালিকায় নতুন মাত্রা যোগ করেছে।