মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানি থেকে এগুলো উদ্ধার করা হয়।ঘটনার বিবরণ অনুযায়ী, মো. সেলিম নামে একজন অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো পানিতে পড়ে যাওয়া মোবাইলফোন, ভাঙা লোহা, অলংকার, কয়েনসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে লেকে নামেন। এ সময় রিপন নামের এক আনসার সদস্য ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন। ডুবুরি পানির নিচ থেকে কী উদ্ধার করছেন, তা দেখতে তিনি ব্রিজের ওপর অবস্থান নেন।