ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। সেই সঙ্গে দলটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয় নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে নতুন কমিটির ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং শরিয়াহ পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরিয়াহ ও ইসলামকে প্রাধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি এবং তাতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নেই। সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেজন্য দলকে আরও সুসংহত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ, জাতির প্রত্যাশা পূরণে দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে তুলছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)। ছবি: সংগৃহীত
প্রতিবেদন উপস্থাপনের পর শুরার সঙ্গে পরামর্শ করে নতুন কমিটির ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)। এ সময় ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব হিসেবে মাওলানা গাজী আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়। সেই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব ও চারজন সহকারী মহাসচিব ছাড়াও ৪৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এদিকে নবগঠিত কমিটিতে বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামে সদস্য করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এদিন শুরা অধিবেশনে দলের প্রতি তার অবদানকে স্বীকৃতি দিয়ে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। পরে শুরার বৈঠকে ৫৪ জন সদস্যের নাম ঘোষণা হয় এবং তাদের দপ্তর বণ্টন করা হয়।
নবগঠিত কমিটিতে যারা যে দায়িত্বে
আমির: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর চরমোনাই)।
নায়েবে আমির: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
নায়েবে আমির: মাওলানা আব্দুল আউয়াল।
নায়েবে আমির: মাওলানা আব্দুল হক আজাদ।
মহাসচিব: মাওলানা গাজী আতাউর রহমান।
যুগ্ম মহাসচিব: প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম।
যুগ্ম মহাসচিব: হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
যুগ্ম মহাসচিব: শাহ ইফতেখার তারিক।
যুগ্ম মহাসচিব: মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
সহকারী মহাসচিব: মুফতি সৈয়দ এসহাক মুহা. আবুল খায়ের।
সহকারী মহাসচিব: মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম।
সহকারী মহাসচিব: কে এম আতিকুর রহমান।
সহকারী মহাসচিব: হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।