কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
Syed Asaduzzaman
/ ০
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মো. আলী হোসেন ফকির। পর্ষদ সভায় ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রস্তাব অনুমোদনসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা এবং স্বতন্ত্র পরিচালকমণ্ডলী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন—অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অ্যাডিশনাল আইজি কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ ও ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার।স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন।
এ ছাড়া কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও কম্পানি সচিব সাইফুল আলম।