‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে দল থেকে বিদায় নিলেন মির্জা ফখরুল
Syed Asaduzzaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে দল থেকে বিদায় নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।বিদায়ী বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ করে আবেগঘন কথা বলেন।
দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রামে বিএনপিকে নেতৃত্ব দেওয়া মির্জা ফখরুল লেখেন, প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।
এর আগের আরেকটি ফেসবুক পোস্টে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, আমি কখনও ভাবিনি যে রাষ্ট্রপতি হব।এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করব।