সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ মুক্তি পায় ২০২৩ সালে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তার বাবার চরিত্রে ছিলেন অনিল কাপুর।
বাবা-ছেলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে তৈরি সিনেমাটিতে পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি ব্যাপক সহিংসতা দেখানো হয়। মুক্তির পর সিনেমাটি বড় ধরনের ব্যবসায়িক সাফল্য পায়। বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি আয় করে ‘অ্যানিমেল’।সিনেমাটির সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি ‘অ্যানিমেল পার্ক’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। সিনেমাটি বর্তমানে নির্মাণাধীন।
এদিকে কারিনাকে সামনে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। এটি একটি তদন্তধর্মী সিনেমা।এতে কারিনার সঙ্গে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। দুজনই পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। কিশোর অপরাধের সঙ্গে যুক্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে তারা পরস্পরবিরোধী অবস্থানে চলে যান।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দায়রা’র চিত্রনাট্য লিখেছেন মেঘনা গুলজার, যশ কেশওয়ানি ও সীমা আগরওয়াল। জঙ্গল পিকচার্স ও পেন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।