বোম্বে টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, জেনিফার ও উইলিয়ামের এই বিয়েটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক একটি আয়োজন। খ্রিস্টীয় রীতিতে সাদা পোশাকে আয়োজিত এই অনুষ্ঠানে শুধু তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও, বিয়ের আগে পর্যন্ত এই জুটি নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, গির্জায় জেনিফার ও উইলিয়াম বিয়ের শপথ বিনিময় করছেন এবং সুন্দর কিছু মুহূর্তের ফটোশুট করছেন। ভিডিওর শেষে লেখা ছিল, ‘আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি আমার প্রিয় মানুষ, আমার স্বামী, উইলের সঙ্গে।’ ক্যাপশনে তিনি লেখেন, ‘এবং অবশেষে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হলো।’
জেনিফারের স্বামী উইলিয়াম ইসমাইল সিঙ্গাপুর-ভিত্তিক একজন অর্থায়ন পেশাজীবী।