লখনউয়ের একানা স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে নেমে ৫১ বলে অপরাজিত ১০১ রান করেন আইয়ার। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা।১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে পাঞ্জাব। আর সেই জয়ের মূল নায়ক ছিলেন অধিনায়ক আইয়ার।তিনি প্রভসিমরন সিংয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন। প্রভসিমরন করেন ৩৯ বলে ৬৯ রান।