পাকিস্তানকে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলো বাংলাদেশ
Asad zaman
/ ২
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ২০ মে, ২০২৬
শেয়ার করুন:
পাকিস্তানকে ধবলধোলাই করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলো বাংলাদেশ। পরপর দুই টেস্ট জিতে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
বুধবার নিজেদের ওয়েবসাইটে টেস্ট র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ছিলেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমাররা। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টই জেতায় ১১ রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে টাইগারদের সঙ্গে।
এতে ওয়েস্ট ইন্ডিজ (৬৮) ও পাকিস্তানকে (৭৫) টপকে গেছে বাংলাদেশ।এদিকে, র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের নামের পাশে আছে ১৩১ রেটিং পয়েন্ট। দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯ পয়েন্ট।
তালিকার পরের নামগুলো ভারত (১০৪), ইংল্যান্ড (১০২), নিউ জিল্যান্ড (১০১), শ্রীলঙ্কা (৮৬)। এছাড়া ১০ রেটিং নিয়ে ১০ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে।পর্যাপ্ত ম্যাচ না খেলায় আপাতত র্যাঙ্কিংয়ের বাইরে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।