টুর্নামেন্টের শুরু থেকেই মেলবোর্নের হয়ে খেলতে পারবেন না মুস্তাফিজ। আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে মেলবোর্নের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশি পেসার। তবে ১ জানুয়ারি সিডনি সিক্সার্স ও ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে খেলার কথা রয়েছে তার।
রেনেগেডসে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মুস্তাফিজ।ক্লাবের বিবৃতিতে তিনি বলেন, ‘প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে তর সইছে না।’