তিনি বলেন, ফ্রান্সের সুসংগঠিত শিল্প খাতে শিক্ষার্থীদের স্থান করে নিতে ইন্টার্নশিপ, থিসিস এবং চাকরির আবেদন প্রক্রিয়া সম্পর্কে শুরু থেকেই সঠিক পরিকল্পনা থাকা প্রয়োজন।আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের পরিবর্তিত চিত্র তুলে ধরে ডেটা সায়েন্টিস্ট ও এআই গবেষক ড. আবুল হাসনাত বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাজীবন থেকেই নিজেদের বৈশ্বিক মানের পেশাজীবী হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি স্থানীয় ভাষায় দক্ষতা অর্জনেরও কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্যারিস-সাকলে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুম, বিসিএফ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির, গবেষক ও শিক্ষার্থী ইকরামুল কবির সালমান, মোহাম্মদ জাকারিয়া ভূঁইয়া, মোহাম্মাদ রাকিবুল হাসান, জাহিদুল হক, আফিয়া সায়েমা, আব্দুল্লাহ আল হাসান ও ওবায়েদুল হক শাহিনসহ অনেকে।
আলোচনা পর্ব শেষে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএসএনএফের পক্ষ থেকে ফ্রান্সে নতুন আসা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।