একই অনুষ্ঠানে তাঁর দীর্ঘ শিল্পজীবন ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও প্রদান করা হবে।‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’—এই চেতনা ধারণ করে কয়েক দশক ধরে সংগীতের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন রুনা লায়লা। তাঁর কণ্ঠে প্রেম, মানবিকতা, দেশাত্মবোধ ও সংস্কৃতির নানা অনুষঙ্গ নতুন মাত্রা পেয়েছে। সেই শিল্পযাত্রার স্বীকৃতি দিতেই আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই আয়োজনের মূল লক্ষ্য বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা তহবিল গঠন। অনুষ্ঠানের টিকিট বিক্রির পুরো অর্থই বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।