এই ছবিতে তাকে ‘মন্দাকিনী’ নামের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।অ্যাকশন ও অ্যাডভেঞ্চারধর্মী এই চলচ্চিত্রটিতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে হাজার হাজার বছরের ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাপট নিয়ে, যার বিস্তৃতি অ্যান্টার্কটিকা ও আফ্রিকা থেকে শুরু করে ভারতের বারাণসী শহর পর্যন্ত।