দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার শিক্ষাবর্ষ স্বাভাবিক সময়ের চেয়ে ৪০ দিন আগেই শেষ করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি চলবে ৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত, যা মেক্সিকোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বেশ অস্বাভাবিক ঘটনা।
কর্মকর্তাদের মতে, বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিশুরা ও শিক্ষার্থীরা পুরোপুরি উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কারণ ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনতেরেতে হবে একাধিক ম্যাচ। স্বাগতিক হওয়ায় আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো।