সাবেক পিএসজি ও নাপোলি তারকা এজেকুয়েল লাভেজ্জি অবসরের পর আবারও জড়ালেন বড় এক বিতর্কে। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত অন্তরঙ্গ ভিডিও ও ছবিকে কেন্দ্র করে ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার।
ব্রিটিশ গণমাধ্যমের দাবি, ২০১৯ সালে ফুটবলকে বিদায় জানানোর পরই এই ঘটনার সূত্রপাত। কোভিড-১৯ মহামারির সময় লাভেজ্জি ব্রাজিলিয়ান মডেল নাতালিয়া বোরহেসের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপে ভ্রমণে যান।
তাদের সম্পর্ক দ্রুতই আলোচনায় আসে, বিশেষ করে মডেলটি আগে লাভেজ্জির এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানা যায়।পরে ল্যাভেজ্জির সাবেক সঙ্গী ইয়ানিনা স্ক্রেপান্তে বিষয়টি নিশ্চিত করেন এবং ফুটবলারের আচরণের সমালোচনা করেন। তার দাবি, এমন ঘটনা লাভেজ্জির ক্ষেত্রে নতুন নয় এবং আগেও এমন বিতর্কে জড়িয়েছেন তিনি।
তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ব্ল্যাকমেইল ইস্যুতে।অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি লাভেজ্জি ও বোরহেসকে হুমকি দেয় যে, তাদের ব্যক্তিগত ভিডিও ও ছবি ফাঁস করে দেওয়া হবে। এসব গোপন রাখতে প্রতিটি ফাইলের জন্য প্রায় ৪,০০০ পাউন্ড দাবি করা হয় বলে জানা গেছে।ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, ব্ল্যাকমেইলাররা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ করে এবং শুধু ভিডিও নয়, ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডিং থাকার দাবিও করে। তারা ফাইলগুলোর বিস্তারিত বর্ণনা দেয়, যা হুমকিকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে।
২০২২ সালে লাভেজ্জি ও বোরহেসের সম্পর্কের ইতি ঘটে। তবে বিতর্ক থামেনি। পরে অভিযোগ ওঠে, নতুন সম্পর্কে থাকা অবস্থায়—এমনকি তার বর্তমান সঙ্গী সন্তানসম্ভবা থাকাকালেও লাভেজ্জি আবার বোরহেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..