যুক্তরাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে কারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বছরে চার বিলিয়ন পাউন্ডের বেশি লেনদেনের এ শিল্পে ১০ হাজারের বেশি কারি রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি আকারের এবং অনেকগুলো পরিবারকেন্দ্রিকভাবে পরিচালিত হয়।
রাকিব রহমানের এ অর্জনে নরসিংদীর মনোহরদীসহ তাঁর এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের ধারায় ‘স্পাইস হেভেন’-এর এই স্বীকৃতি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।