সেই পরিচয় ক্রমে ভালো লাগায়, ভালো লাগা থেকে গভীর অনুরাগে রূপ নেয়। একসময় রবীন্দ্রসংগীতই হয়ে ওঠে তাঁর জীবনের আরাধ্য।রবীন্দ্রনাথের গান ও সাহিত্যদর্শন এখন তাঁর যাপিত জীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। কবিগুরুর সৃষ্টির ভেতর দিয়ে প্রেম, প্রকৃতি, মানবতা ও জীবনের নানা অনুভূতিকে উপলব্ধি করেন তিনি। সেই উপলব্ধিই সুরের আশ্রয়ে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা তাঁর সংগীতসাধনায়। ফলে তাঁর কাছে গান গাওয়া নিছক সুরের পরিবেশনা নয়; বরং রবীন্দ্রনাথের সৃষ্টির অন্তর্নিহিত ভাব ও সৌন্দর্যের সঙ্গে একাত্ম হওয়ার প্রয়াস।