তবে ইংরেজির চর্চার পাশাপাশি নিজ ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করা প্রয়োজন।তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে উৎপাদনশীল খাতে যুক্ত করার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় রূপান্তর করা গেলে তারা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে। তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় এবং উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার তাগিদও দেন তিনি।