তার মতে, প্রেসিডেন্টের দায়িত্ব হলো দেশের সব নাগরিকের প্রতিনিধিত্ব করা, এমনকি যারা তার সঙ্গে ভিন্নমত পোষণ করেন তাদেরও। বাকা বলেন, নতুন হাঙ্গেরি কোনোভাবেই প্রতিশোধের ভিত্তিতে গড়ে তোলা যাবে না। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রতিশোধ নেওয়ার পথে না গিয়ে ন্যায়বিচার ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে।