عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلاَ يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ.
ইবনে ’আব্বাস (রা.) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, ব্যভিচারী যখন ব্যভিচার করে, তখন সে মু’মিন থাকে না।
এ হাদিসে বোঝানো হয়নি যে ব্যভিচার বা চুরি করলে ব্যক্তি সরাসরি কাফির হয়ে যায়। বরং বোঝানো হয়েছে—সে কাজ করার সময় তার ঈমানের আলো, ঈমানের প্রভাব ও কার্যকারিতা দূরে সরে যায়। অন্য হাদিসে আছে: ‘যখন কেউ ব্যভিচার করতে থাকে তখন তার থেকে ঈমান বের হয়ে তার (মাথার) উপর ছায়ার ন্যায় অবস্থান করতে থাকে।
হাদিসের শিক্ষা
কবিরা গুনাহ করার সাথে সাথে ঈমান ও গুনাহ একসাথে থাকতে পারে না। ওই সময় সে ঈমানের ছায়া থেকে বঞ্চিত হয়, তাই আল্লাহর আজাবের কাছে খুব নিকটবর্তী হয়ে যায়। ইমাম নববী (রহ.) বলেন: এর অর্থ হলো গুনাহ সংঘটনের সময় তার পূর্ণাঙ্গ ঈমান থাকে না, বরং ঈমান তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়; তবে মূল ঈমান তার অন্তরে অবশিষ্ট থাকে।