১৬ সেপ্টেম্বর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, রুপার দাম ভরিতে ৬৬৫ টাকা বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেটের রুপার নতুন মূল্য দাঁড়িয়েছে প্রতি ভরি ৩,৪৭৬ টাকা।
বাজুস জানিয়েছে, উপরোক্ত মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদ অনুযায়ী মজুরিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
এর আগে চলতি বছরের ৩ মে রুপার দাম সর্বশেষ সমন্বয় করা হয়, যেখানে ২২ ক্যারেটের রুপার দাম ৩৫ টাকা কমিয়ে ২,৮১১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এটি তৃতীয়বারের মতো রুপার দামের সমন্বয়।