আবুল কালামকে শেষ বিদায় জানাতে তার গ্রামের বাড়িতে উপস্থিত হয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফনের জন্য মরদেহ নেওয়া হয়। এর আগে রবিবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা সম্পন্ন হয়। নিহত কালাম তার স্ত্রী ও ২ সন্তানসহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন।সেদিন দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে আবুল কালামের মৃত্যু হয়।