এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।এসময় আসামিপক্ষে তার আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাধারণ জনগণ তাকে আটক করে ভাটারা থানায় সোপর্দ করে।