তিনি বলেন, ‘দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। রাতে জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এগুলো হলো জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা।একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। এ বিষয়ে ইসিকেও জানানো হবে।’ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর আইটি সেলের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেছেন, ‘৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে সর্বশেষ জামাত আমিরের অফিশিয়াল এক্স হ্যান্ডেলটি পোস্ট হয়েছে। সেখানে তার পরে আমরা খেয়াল করি যে, ৪টা ৫৫ মিনিটে আমরা নোটিশ করতে পারি যে ৪টা ৩৭ মিনিটে একটি পোস্ট হয়েছে, যেটা খুবই আপত্তিকর এবং অনাকাঙ্ক্ষিত পোস্ট। যেটা আমাদের চিন্তা চেতনা এবং আমাদের ভাবনার সঙ্গে সাংঘর্ষিক।