মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আমিনুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম আমাকে বুঝতে হবে।সব মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন, সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে।’অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন একই সময়ে নিয়োগ পাওয়া আরেকজন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।