পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি নিজের মেয়ের জামাই ও জাতীয় দলের পেসার শাহীন শাহ আফ্রিদির বোলিং নিয়ে প্রকাশ্যেই কঠোর সমালোচনা করেছেন। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহীনের পারফরম্যান্সের পর এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
আফ্রিদি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেললেও গুরুত্বপূর্ণ মুহূর্তে কীভাবে বল করতে হয়, তা এখনো পুরোপুরি রপ্ত করতে পারেননি শাহীন। বিশেষ করে ম্যাচের শেষ ওভারে বোলিং পরিকল্পনা বাস্তবায়নে তার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক।তিনি বলেন, ‘শাহীন অনেক দিন ধরে খেলছে, কিন্তু এখনো শেষ ওভারে কোথায় বল করতে হবে সেটা ঠিকভাবে বোঝে না। আমি তাকে বহুবার এ বিষয়ে বলেছি।’
শাহীনের বোলিং কৌশল নিয়ে নির্দিষ্ট দিকও তুলে ধরেন আফ্রিদি। তার মতে, ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল করার সময় সঠিক লাইন ও অ্যাঙ্গেল বজায় রাখা জরুরি।কিন্তু শাহিন প্রায়ই সেই মৌলিক বিষয়গুলোতে ভুল করে বসেন।আফ্রিদি বলেন, ‘ডানহাতি ব্যাটসম্যান থাকলে রাউন্ড দ্য উইকেট থেকে বল করা উচিত নয়। আর যদি করতেই হয়, তাহলে স্টাম্পের অনেক বাইরে থেকে করতে হবে। কিন্তু সে বারবার একই ভুল করছে।এ সময় বর্তমান পাকিস্তান দলের ক্রিকেটারদের মানসিকতা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। আফ্রিদির মতে, অনেক খেলোয়াড়ই শেখার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না এবং দলীয় দায়িত্ববোধও আগের মতো নেই।
তার ভাষায়, ‘অনেকে শেখার চেষ্টা করছে না। মনে হয় তারা ভাবে এক-দুজন খেলোয়াড়ই ম্যাচ জেতাবে। এভাবে চললে আমরা বিশ্ব ক্রিকেটে আরো পিছিয়ে পড়ব।
এ ক্যাটাগরির আরো নিউজ..