যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় রাজশাহী মহানগর যুবদলের শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না-কে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-কে সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি রাজশাহী মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করেন এবং সংগঠনের অগ্রগতি ও শক্তিশালীকরণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম জনি, আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল।
সঞ্চালনা করেন রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব, রাজশাহী মহানগর যুবদল।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন, আকতারুল হাসান আপু, এবং মহানগর যুবদলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আরফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, মোহন আলি, শ্যামল শেখ, হাসান খান, শাকিলুর রহমান রন, মোফাজ্জল ইসলাম শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, আঁকলেসুর রহমান সাজিম, সাগর হোসেন, রবিন হোসেন,
রুবেল শেখ মেরাজ,
মোহাম্মদ সাইদুল
মুক্তার আলী সাদ্দামনাজমুল সাকিব নাঈম এবং বিপ্লব রহমান নাঈমসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।