এর মধ্যে ১৩ জনই শেকৃবি এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থী।বৃহস্পতিবার পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।সংশোধিত ফলাফলে দেখা যায়, লাইভস্টক ক্যাডারে মেধাতালিকার প্রথম দশজনের মধ্যে তিনজনই শেকৃবির শিক্ষার্থী। তাদের মধ্যে আহসান হাবিব সজিব প্রথম স্থান অর্জন করেছেন।