লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে পৌঁছেছেন। দেশটির জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, হোয়াইট হাউসের প্রবেশমুখে প্রেসিডেন্ট আউনকে স্বাগত জানান ট্রাম্প।
বৈঠকে লেবানন-ইসরায়েল সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি এবং লেবাননের সরকারের হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।এর আগে গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রেসিডেন্ট আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করেছেন।