হিনা ভেবেছিলেন সুযোগটি হয়তো হাতছাড়া হয়ে গেল, কিন্তু বিমান অবতরণের পর ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই হিনাকে ডেকে তুলে ছবি তোলেন।হিনা খান শাহরুখের এমন আন্তরিকতার প্রশংসা করে বলেন, চরম ক্লান্তি থাকা সত্ত্বেও তিনি নিজের কথা রেখেছিলেন। উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে তার সাথে দেখা যাবে মেয়ে সুহানা খানকেও।