ওয়াক আউটের সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা, ওয়াক আউটের অধিকার আপনার আছে। কিন্তু সংসদের ভেতরে সবকিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কী পাবে? আমি অনুরোধ করব, আপনারা বসেন, আলোচনা করেন। পক্ষ-বিপক্ষ আলোচনা থাকবে, বিতর্কের মধ্য দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে।’