বহুল আকাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। তবে এটি বাস্তবায়নের পর নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ।বেতন বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম যাতে বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রধান কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময়সভায় এ আহ্বান জানান সংগঠনটির প্রশাসক ফজলুল হক।তিনি বলেন, ‘পে স্কেল অনুমোদনের পর নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এ সময়, পে স্কেলের সঙ্গে যে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সংযোগ নেই, সে বিষয়টি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।
এ ছাড়া ওজন আর সঠিক দামে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর আহ্বান জানায় ক্যাব।
এ ক্যাটাগরির আরো নিউজ..