বিশ্বের বিভিন্ন দেশের প্রাইভেট শেফদের জন্য আয়োজিত এবারের আসরে শুরুতেই ছিল কঠিন বাছাই প্রক্রিয়া। আয়োজকদের কাছে জমা পড়া ২৪০টি আবেদনের মধ্য থেকে নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্বের ১৮ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী।
আন্তর্জাতিক বিচারকদের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
আলী চৌধুরীর পারফরম্যান্স মূল্যায়ন করবেন আন্তর্জাতিকভাবে পরিচিত শেফ ও খাদ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল। এই প্যানেলে রয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ এবং আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান-লর দেসকম্বিনসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ খাদ্য বিশেষজ্ঞরা।১১ সেপ্টেম্বরের প্রতিযোগিতায় আলী চৌধুরীর অংশগ্রহণ তাই শুধু ব্যক্তিগত অর্জনের বিষয় নয়; প্যারিসের আন্তর্জাতিক রন্ধনমঞ্চে বাংলাদেশের খাদ্যসংস্কৃতি ও রন্ধনশিল্পকে তুলে ধরারও একটি সুযোগ।