সভায় আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ।ইউজিসির সদস্য ড. মো. আসলাম হোসেন বাসসকে বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ভালো। নিজস্ব ভবন না থাকলেও অফিস কক্ষ, রিডিং রুম ও শ্রেণিকক্ষগুলো পরিপাটি ও সুন্দর। নতুন দুটি বিভাগে পাঠদানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পারিপার্শ্বিক পরিবেশও রয়েছে।