আগের ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের খেলার মান বাড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়ে তারা বলেন, ‘আমরা প্রতিনিয়ত নিজেদের খেলার মান আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগের ম্যাচগুলোতে আমাদের যে ঘাটতিগুলো ছিল, সেগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করা হয়েছে। আগামীকালের ম্যাচে মাঠে সেরা পারফরম্যান্সটা উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’