রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশীকে দেখে বিস্মিত ও শুভকামনা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। মাত্র ১৫ বছর বয়সে এ ব্যাটার আইপিএলের দুটি ম্যাচে ১৫ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এমনকি নিজের নামটা তুলেছেন রান সংগ্রাহকদের চূড়ায়। তার ব্যাটিং তাণ্ডবে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন ক্রিকেটবিশ্বে। জাসপ্রিত বুমরাহ, জোফরা আরচার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউডের মতো সেরা বোলারদের প্রথম বল থেকেই যেভাবে তিনি পেটাতে শুরু করেন, তা অবিশ্বাস্য। মুম্বাই ইন্ডিয়ানস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাইরন পোলার্ড এমন কথাই বললেন। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়েও খোলামেলা কথা বলেন সাবেক এ ক্যারিবীয় ক্রিকেটার। কাইরন পোলার্ড বলেন, আমার যখন বয়স ১৫ বছর, তখনো স্কুলে ছিলাম। এর পাশাপাশি ক্লাব ক্রিকেট খেলি। তবে সেটি রোমাঞ্চকর ছিল।
বিস্তারিত...