যুক্তরাষ্ট্রের আটলান্টায় রাউন্ড ১৬-তে মিসরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিমধ্যে দলটি আটলান্টায় পৌঁছে গেছে।ম্যাচটি আগামী মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। তার আগে হোটেলে বিশ্রাম, ক্লোজ-ডোর অনুশীলনে সময় কেটে যাবে আলবিসেলেস্তেদের। এর মাঝে চূড়ান্ত একাদশ সাজিয়ে ফেলবেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
আটলান্টায় মেসি বাহিনীর পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে বৈরী আবহাওয়ার জন্য।তীব্র ঝোড়ো বৃষ্টিতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে শহরটিতে পৌঁছাতে।
এর আগে আলবিসেলেস্তেদের হোটেলের সামনে মেসি-আলভারেজদের এক পলক দেখতে ভিড় করে ভক্ত-সমর্থকরা। হোটেলে পৌঁছানোর একটি ভিডিও আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘ডায়ারিও ওলে’র সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছে।
এতেও উল্লেখ করা হয় বৈরি আবহাওয়ায় দেরিতে পৌঁছানোর কথা।প্রকাশিত ভিডিতে দেখা যায়, বাস থেকে একে এক নামছেন আর্জেন্টাইন ফুটবলাররা। এ সময় নিরাপত্তা বেষ্টনীর ওপাশে ভক্তরা পতাকা ও হাত নেড়ে গানের তালে প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেলেন।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় রাউন্ড ১৬-এর নকআউট ম্যাচে মিসরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।